মালদা

অবশেষে বাড়ি পৌছাল রাজস্থানে মৃত মালদার স্বরূপগঞ্জের শ্রমিকের মৃতদেহ

অবশেষে বাড়ি পৌছাল রাজস্থানে মৃত মালদার চাঁচলের স্বরূপগঞ্জের শ্রমিকের মৃতদেহ। দেহ নিয়ে আসার পর কান্নায় ভেঙে পরে পরিবার পরিজন থেকে গ্রামবাসী সকলেই। গ্রামের শতাধিক মানুষের পাশাপাশি উপস্থিত ছিলেন তৃণমূলের যুব সভাপতি অম্লান ভাদুরি সহ অন্যান্যরা। আজ তিনি এখানে উপস্থিত হয়ে জানান, মৃতদেহ দেখে মনে হচ্ছে তাকে খুন করা হয়েছে। এরপর তিনি কেন্দ্রীয় সরকারকে এক হাত নেন। বার বার এই ভাবে শ্রমিক খুনের ঘটনায় অন্যান্য কর্মী যারা এখনো কর্ম সুত্রে বাইরে হয়েছে, তারা এই ঘটনায় আতঙ্কিত। তিনি আরও বলেন আমাদের পক্ষ থেকে বিষয়টি জেলা শাসককে জানানো হয়েছে। এমনকি মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও বিষয়টি জানানো হবে বলে তিনি জানান। আফরাজুলের সময় যেভাবে সরকার সাহায্য করেছেন এই ঘটনাতেও তেমন ভাবে পদক্ষেপ গ্রহন করা হবে। এবং সরকারি ভাবে ও জেলাগত ভাবে তার পরিবারকে সাহায্য করা হবে।           
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/I4NAcBtEFfM